টিকটকের বিকল্প আনছে ইউটিউব

১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:৫৫  
টিকটকের সাথে টেক্কা দিতে নতুন শর্ট-ফর্ম ভিডিও ফরম্যাট উন্মোচন করতে যাচ্ছে ইউটিউব। ‘শর্টস’ নামের এই সেবায় মোবাইল ফোনের মাধ্যমে ১৫ সেকেন্ডের ভিডিও ধারণ ও প্রকাশ করা যাবে। খবর এনগ্যাজেট। খবরে বলা হয়, শর্টসে একাধিক ভিডিও ক্লিপ জোড়া লাগানো, মিউজিক রেকর্ড করা এবং ভিডিওর গতি নির্ধারণ করার সুবিধা থাকছে। এছাড়া থাকছে হ্যান্ডসফ্রি টাইমার ও কাউন্টডাউন সুবিধা। আগামী কয়েক দিনের মধ্যেই ভারতে শর্টসের আর্লি বেটা সংস্করণ উন্মোচন করা হবে। ধারাবাহিকভাবে বিশ্বের অন্যান্য স্থানেও উন্মোচিত হবে সেবাটি। সম্প্রতি ইউটিউব তাদের হোমপেইজে শর্ট ভিডিও সেকশন যুক্ত করেছে। ব্যবহারকারীরা ডানে-বামে এক ভিডিও থেকে আরেক ভিডিওতে যেতে পারে। ইউটিউব জানিয়েছে, শর্টস ব্যবহারকে অধিকতর সহজ করা হবে। ডিবিটেক/বিএমটি